×

চট্টগ্রাম

কাপ্তাইয়ে দক্ষিণ রাঙামাটি-চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির নির্বাচন

সভাপতি মির্জা খোকন-সম্পাদক নাসির

Icon

মাহফুজ আলম, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৮:০১ পিএম

সভাপতি মির্জা খোকন-সম্পাদক নাসির

ছবি: ভোরের কাগজ

কাপ্তাইয়ে দক্ষিণ রাঙামাটি-চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) কাপ্তাই জেটিঘাটম্ব প্রধান কার্যালয়ে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে ১৩টি পদের জন্য ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ১৬২ ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১৩৬ জন। ভোটাধিকার প্রয়োগ ও ব্যালট পেপার গণনা শেষে, ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হন মির্জা নাজিম উদ্দিন (খোকন) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মো. নাছির উদ্দিন। 

আরো পড়ুন: পাহাড়ি ঢলে ১৮ ইউনিয়ন প্লাবিত, হাজার হাজার মানুষ পানিবন্দি, ফসলের ক্ষতি

এছাড়াও অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহ-সভাপতি হাজি মো. ওবাইদুল্যাহ চৌধুরী ও মাহামুদুর রহমান মাস্টার, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হেলাল, সাংগঠনিক নাজিম, সহ সাংগঠনিক সম্পাদক নাসির, নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ মাহাবুব আলম, দপ্তর সম্পাদক মো. মানিক, প্রচার সম্পাদক মো. শাহ-জাহান, কার্যকরী সদস্য নূর করিম, মো. গিয়াস উদ্দিন, ইব্রাহিম শেখ আলম ও সৈয়দ মো. জসিম উদ্দিন। 

ট্রাক মালিক সমিতির সবাই স্বতঃস্ফূর্তভাবে গণতন্ত্রের প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ বছর পর ভোটাধিকার প্রয়োগ করতে পারায় ও গণতন্ত্রের চর্চা ফিরে আশায় আনন্দিত।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App