×

চট্টগ্রাম

কলোনিতে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ১৭ বসতঘর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:৩৫ এএম

কলোনিতে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ১৭ বসতঘর

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ছবি : সংগৃহীত

ফেনী পৌরসভার উত্তর সহদেবপুর এলাকায় একটি কলোনিতে আগুন লেগে ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কলোনির ১৭টি ঘর পুড়ে অন্তত ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব স্টেশন অফিসার বিপ্লব চন্দ্র মালাকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। এতে কলোনির ১৭টি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরো পড়ুন : দেয়ালে লেখা ‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হও’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App