×

কর্পোরেট নিউজ

মা দিবস উপলক্ষে জলকন্যার ৭ দিন ব্যাপী যৌথ চিত্রপ্রদর্শনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৫:২৭ পিএম

মা দিবস উপলক্ষে জলকন্যার ৭ দিন ব্যাপী যৌথ চিত্রপ্রদর্শনী

চিত্রপ্রদর্শনীতে প্রদীপ প্রজ্বলন করছেন অতিথি ফারেহা জেবা, মোমেনা চৌধুরী এবং জলকন্যার প্রতিষ্ঠাতা সুপর্ণা এলিস গমেজ ও অংশগ্রহণকারীরা

মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পরে আমার, মাকে মনে পরে। হ্যাঁ, সকল মাকে মনে করেই মা দিবসে জলকন্যা ৭ দিন ব্যাপী আয়োজন করেছে যৌথ চিত্রপ্রদর্শনী ‘অপরাজিতার রঙ’। প্রদর্শনীটি চলবে ১৭ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী ঘুরে আসা যাবে।

রবিবার (১২ মে) বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর ধানমণ্ডিতে শফিউদ্দিন শিল্পালয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীটি যৌথভাবে উদ্বোধন করেন চিত্রশিল্পী ফারেহা জেবা এবং অভিনয় শিল্পী মোমেনা চৌধুরী। প্রদর্শনীর টাইটেল স্পন্সর দি সিটি ব্যাংক লিমিটেড।

প্রথমে মায়েদের স্মরণ ও সম্মানে কবিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। কবিতা পাঠ করেন মাহি ফারহানা, নিশাত জেসমিন এবং তাসনুভা অরিণ। এছাড়া জলকন্যার ১১ জন শিল্পীর ৩৫টি চিত্রকর্ম নিয়ে চলবে এ প্রদর্শনী। তবে কেবল জলরঙেই নয়, অ্যাক্রিলিকের বেশ কিছু কাজও রয়েছে এ প্রদর্শনীতে।

চিত্রপ্রদর্শনীতে অতিথি হিসেবে আসা মোমনা চৌধুরী বলেন, মাকে ভালোবাসা মানেই দেশকে ভালোবাসা। আমি একজন সফল মা। অভিনয় জীবনের পাশাপাশি আমি আমার সন্তানদের লালন–পালন করেছি। বড় করেছি। মন থেকে চাওয়া যে কোনো বিষয়কে বাস্তবে রূপ দিতে পারেন একজন মা। জলকন্যার এ আয়োজন সত্যিই প্রশংসার দাবী রাখে। মা দিবসকে উপলক্ষ করে চিত্রপ্রদর্শনীর আয়োজন করাতে তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। 

অতিথি ফারেহা জেবা বলেন, অপরাজিতা নামটি আমার ভীষণ পছন্দের। আমি বাগান করতে ভালোবাসি। এ বাগান করার অনুপ্রেরণা আমার মা। আমার মায়ের খুব প্রিয় ছিলো অপরাজিতা। চারুকলায় ভর্তি এবং ছবি আঁকায় আমার মায়ের ভূমিকা ছিলো সবচেয়ে বেশি। তার সাপোর্টেই আমি আর্ট কলেজে ভর্তি হতে পেরেছি।

জলকন্যার প্রতিষ্ঠাতা সুপর্ণা এলিস গমেজের সঞ্চালনা ও উপস্থাপনা অনুষ্ঠান ও প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা হলেন সাবিয়া নাসরিন, তসলিমা খন্দকার, এস. বি নুসরাত জাহান, নাজিয়া হাসান, রোকসানা সুলতানা, ফ্লোরা উর্মিলা রড্রিক, তেরেজা ইশা গমেজ, এলিনা চাকমা, জ্যাকলিন রিয়া রোজারিও এবং ফারহানা তাবাস্সুম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App