×

সারাদেশ

রামগড়ের ৯ ইটভাটাকে ৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪০ পিএম

রামগড়ের ৯ ইটভাটাকে ৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ির রামগড়ের ৯ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: ভোরের কাগজ

রামগড়ের ৯ ইটভাটাকে ৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ির রামগড়ের ৯ ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার ফেনীরকুল এলাকার ব্রিকফিল্ডের মালিক হাফেজ আহাম্মদকে ৮০ হাজার, নুর ইসলামকে ৭০ হাজার, মোস্তফা ভূঁইয়াকে ৬০ হাজার ও সদুকার্বারীপাড়ার আবদুল মান্নানকে ৭০ হাজার টাকা জরিমানা এবং রবিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার দাতারাম পাড়া এলাকার মেগনা ১ ও মেগনা ২, আপন, জনতা ও এসএস নামে ৫টি ব্রিকফিল্ডের মালিককে ৫০ হাজার টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার।

এ সময় লাইসেন্স নবায়ন না করা, ভাটায় কাঁচামাল হিসেবে কৃষি জমির উপরিভাগ (টপসয়েল) ব্যবহার ও ভাটায় জ্বালানি হিসেবে বনের কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ধারা ৪, ৫ ও ৬ ধারার লংঘন হওয়ায় প্রতিটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৪, ১৫ এবং ১৬ ধারা মতে ৯টি ইটভাটা মালিককে সর্বমোট ৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে  ইট প্রস্তুত হচ্ছে এমন ৯টি ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)  আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অসময়ে তিস্তার ভাঙন, শঙ্কায় ২০ হাজার মানুষ

অসময়ে তিস্তার ভাঙন, শঙ্কায় ২০ হাজার মানুষ

প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল সেবায় সমান প্রবেশাধিকার নিশ্চিতের দাবি

প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল সেবায় সমান প্রবেশাধিকার নিশ্চিতের দাবি

সব চক্রান্ত মোকাবিলায় বিএনপির আদর্শ ধারণ করতে হবে

ফজলুল হক মিলন সব চক্রান্ত মোকাবিলায় বিএনপির আদর্শ ধারণ করতে হবে

মোবাইলের স্ক্রিন ছেড়ে তরুণদের মাঠে ফেরাতে হবে

রোকন উদ্দিন বাবুল মোবাইলের স্ক্রিন ছেড়ে তরুণদের মাঠে ফেরাতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App