×

সারাদেশ

বঙ্গোপসাগরে জাহাজডুবিতে নিখোঁজ ১২ জনকে উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ০৮:০৬ পিএম

বঙ্গোপসাগরে জাহাজডুবিতে নিখোঁজ ১২ জনকে উদ্ধার
বঙ্গোপসাগরে জাহাজডুবিতে নিখোঁজ ১২ জনকে উদ্ধার
বঙ্গোপসাগরে জাহাজডুবিতে নিখোঁজ ১২ জনকে উদ্ধার

বঙ্গোপসারে শনিবার সকালে কয়লা বোঝাই লাইটার জাহাজডুবির ঘটনায় নিখোঁজ ১২ জনকে উদ্ধার করা হয়েছে।

বঙ্গোপসাগরের ভাসানচর উপকূলে একটি লাইটার জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম থেকে প্রায় ৯০০ টন কয়লা নিয়ে ঢাকার মিরপুরে যাওয়ার পথে চট্টগ্রাম ঢাকা নৌ রুটের নিউ চ্যানেল-৮ পয়েন্টে সাগরের জোয়ারের প্রবল ধাক্কায় জাহাজটি উল্টে যায়। শনিবার (১৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, ১২ জনকে বিভিন্ন পণ্যবাহী জাহাজের লোকজন উদ্ধার করে।

এর আগে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমার শনিবার দুপুর পৌনে একটার দিকে জাহাজ ডুবির ঘটনা নিশ্চিত করেন।

তিনি বলেন, নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাংনিরচরে সজল তন্ময়-২ জাহাজটি ডুবেছে। ঠিক কখন ডুবেছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। সকাল সাড়ে নয়টার দিকে এ খবর জেনেছি আমরা। জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App