×

সারাদেশ

বিএনপি নেতা এমএ মান্নান আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৫:০৩ পিএম

বিএনপি নেতা এমএ মান্নান আর নেই

বিএনপি নেতা এম এ মান্নান। ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এমএ মান্নান মারা গেছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, আগের দিন রাতে ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।

শায়রুল বলেন, ৭২ বছর বয়সী বিএনপির ওই নেতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র থাকাকালে ২০১৫ সালে তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়। বিভিন্ন মামলায় তিন বছর জেলে থাকার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। ২০১৭ সালে আদালত থেকে জামিন পেয়ে মুক্তি পান। তখন থেকেই তিনি অসুস্থ ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App