×

সারাদেশ

রায়পুরায় ট্রেনের ধাক্কায় পিকআপের ৩ আরোহী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৫:৩১ পিএম

রায়পুরায় ট্রেনের ধাক্কায় পিকআপের ৩ আরোহী নিহত

ছবি: সংগৃীত

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জে ট্রেনের ধাক্কায় একটি পিকআপভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৪ জুন) দুপুরে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথ এবং রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের হাসনাবাদ বাজার রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজার থেকে পিকআপভ্যানে কয়েকজন ফিরছিলেন। ক্রসিংয়ে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এটি উল্টে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যান। চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পথে আরও একজন নিহত হন।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার আনিছ মিয়া (২০), শাহিন মিয়া (২৫) ও সুজাত হোসেন (২৩)। আহতরা হলেন পিকআপের চালক ইকবাল হোসেন (২৪), মো. শাহজাহান মিয়া (২০) ও আ. জলিল (২০)।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App