×

সারাদেশ

আগুনে আত্মঘাতী আনিসকে কুষ্টিয়ার নিজ গ্রামে দাফন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ১১:০৫ এএম

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করা কুষ্টিয়ার ব্যবসায়ী গাজী আনিসুরের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের একটি কবরস্থানে দাফন করা হয় তাকে।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক এই সভাপতির দাফনের সময় আত্মীয়স্বজনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাত সোয়া ১১টার দিকে শীতাতপনিয়ন্ত্রিত লাশবাহী অ্যাম্বুলেন্সে করে আনিসুরের মরদেহ পান্টি গ্রামে পৌঁছায়। অ্যাম্বুলেন্সে তার স্বজনেরাও ছিলেন। এরপর রাত ১১টা ২৫ মিনিটে পান্টি জামে মসজিদে তার নামাজে জানাজা সম্পন্ন হয়।

গত সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গাজী আনিসুর। ওই সময় উপস্থিত লোকেরা আগুন নিভিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড, স্বাভাবিক রয়েছে মূল প্রকল্পের কার্যক্রম

রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড, স্বাভাবিক রয়েছে মূল প্রকল্পের কার্যক্রম

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App