×

সারাদেশ

ঈদে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ১২:৫০ পিএম

ঈদে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরে

ঈদ উপলক্ষে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ছবি: ভোরের কাগজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটিতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। আগামী ৯ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।

স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

ছয়দিনের ছুটির পরের দিন শুক্রবার হওয়ায় ১৬ জুলাই শনিবার থেকে ব্যবসায়িক কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভোরের কাগজকে জানান, উল্লেখিত সময়ে শুধুমাত্র ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক থাকবে। বিষয়টি ইতিমধ্যেই দু'দেশের ব্যবসায়িদেরকে জানানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান এ ব্যবসায়িক নেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App