×

সারাদেশ

পাবনায় বাড়ির পথে বাসচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ০৮:১৫ এএম

পাবনায় বাসচাপায় বাবা-ছেলেসহ ভ্যানে থাকা তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে পাবনার কাশিনাথপুরের কোরিয়াল এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়।

নিহতরা হলেন, জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু সাইদ খান (৪৫), তার ছেলে তাওহীদ আলম খান (৫) ও একই গ্রামের তারেক হোসেনের মেয়ে রওজা খাতুন (৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবু সাইদ পরিবারসহ শ্বশুরবাড়ি শহীদনগর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সি-লাইন  পরিবহনের একটি বাসের সঙ্গে কাশিনাথপুরের কোরিয়াল নামক স্থানে একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই শিশু নিহত হয়।

এ দুর্ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হন। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আবু সাইদ খানকে মৃত বলে ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App