×

সারাদেশ

সাভারে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ২০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ০৭:৪৩ পিএম

সাভারে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ২০

সাভারে বিএনপি-পুলিশ সংঘর্ষ। ছবি: সংগৃহীত

সাভারে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে। আর সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে সাভারের ছায়াবিথি এলাকার যুবদল নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার খোরশেদের বাড়ি সংলগ্ন এলাকায় এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি মাহফিলকে কেন্দ্র করে বিএনপি ও যুবদল নেতাকর্মীরা পৌর এলাকার একটি আঞ্চলিক সড়ক বন্ধ করে দেয়। সাভার মডেল থানা পুলিশ এসময় সড়ক থেকে তাদের সরিয়ে দিতে গেলে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মী ছাড়াও তিনজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ২০ জনকে আটক করে। সেইসঙ্গে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ তিনটি ককটেল উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম বলেন, পুলিশকে লক্ষ্য করে তারা ককটেল নিক্ষেপ করেন। এ ঘটনায় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আমরা ২০ জনকে আটক করেছি। বিস্তারিত পরে জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App