×

সারাদেশ

কুড়িগ্রামে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৪ পিএম

কুড়িগ্রামে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

এসএসসি পরীক্ষার ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, চলমান এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীন ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আব্দুর রহমানকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হলো।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এ পর্যন্ত কেন্দ্র সচিব, নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিয়নসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। আর যারাই জড়িত আছেন কেউ ছাড় পাবেন না।

এ ঘটনায় আরও দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা দুটি হলো জীববিজ্ঞান ও উচ্চতর গণিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App