×

সারাদেশ

সাতক্ষীরায় স্যানিটেশন মাস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ০৪:৫৯ পিএম

সাতক্ষীরায় স্যানিটেশন মাস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

শনিবার সাতক্ষীরায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি। ছবি: ভোরের কাগজ

বর্জের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন ও হাতের পরিছন্নতায় এসো সবে এক হই এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা রশীদ’র নেতৃত্বে সাতক্ষীরা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম। এছাড়াও সকল উপজেলার সহকারী প্রকৌশলী, সাংবাদিকসহ বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

র‌্যালি পরবর্তীতে জেলা প্রসাশন কার্যালয়ের সহকারী কমিশনার শাহনেওয়াজ তানভীর ছাত্র-ছাত্রীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App