×

সারাদেশ

মর্টারশেল বিস্ফোরণে আবার কাঁপলো তুমব্রু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৮:৫৮ পিএম

মর্টারশেল বিস্ফোরণে আবার কাঁপলো তুমব্রু

ছবি: সংগৃহীত

মিয়ানমার বাহিনীর ছোড়া মর্টারশেল বিস্ফোরণে আবার কেঁপে উঠল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত।

রবিবার ( ১৬ অক্টোবর ) বিকালে পরপর চারটি বিস্ফোরণের শব্দে সীমান্তবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৩টা ১২ মিনিট থেকে ৪টা পযর্ন্ত ঘুমধুমের তুমব্রুর ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, সীমান্ত পিলার দিয়ে পরপর তিনটি ও আধা ঘণ্টা বিরতি দিয়ে আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের শব্দ বাংলাদেশের কয়েক কিলোমিটার ভেতরে ছড়িয়ে পড়ে এবং কেঁপে উঠে। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

তুমব্রু বাজারের ব্যবসায়ী আবু তালেব জানান, বাড়ি থেকে তিনি বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে ভয়ে দৌড়ে পাহাড়ের ঢালুতে বসে পড়েন।

তুমব্রুর ইউপি সদস্য মো. আলম বলেন, অন্য সব মানুষের মতো তিনিও ভয়ে থাকেন- সীমানা অতিক্রম করে এই বুঝি মর্টারশেল এসে পড়বে আমাদের উপর!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App