×

সারাদেশ

মোটর মালিক সমিতির সম্পাদকের ওপর হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০১:৩১ পিএম

মোটর মালিক সমিতির সম্পাদকের ওপর হামলা

ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুর মোটর পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়জার রহমান (৫৪) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।

গতকাল সোমবার রাত সাড়ে ১১ টার দিকে পার্বতীপুর পৌর এলাকার রহমত নগর মোড়ে হেলমেট পরা একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফয়জার রহমান পার্বতীপুরের বিশিষ্ট ব্যবসায়ি মকবুল হোসেনের ছেলে এবং সতন্ত্র মেয়র প্রার্থী এজেডএম মেনহাজুল হকের খালাতো ভাই।

এ ঘটনার প্রতিবাদে মোটর মালিক সমিতি মঙ্গলবার সকাল থেকে পার্বতীপুর হতে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App