×

সারাদেশ

চান্দিনায় বাসচাপায় ৪ যাত্রী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০১:০১ পিএম

কুমিল্লার চান্দিনায় বাসচাপায় অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা সদর থেকে সিএনজিটি মোড় নিয়ে হাইওয়ে সড়কের পাশে যাচ্ছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি বাস সিএনজিটিকে ধাক্কা দিলে চালকসহ ৬ যাত্রী সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ডা. শফিকুর রহমান জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App