×

সারাদেশ

৩৫ বছরের মধ্যে আইন পেশায় আসা উচিত: এটর্নি জেনারেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ০৫:৪৪ পিএম

৩৫ বছরের মধ্যে আইন পেশায় আসা উচিত: এটর্নি জেনারেল

ছবি: ভোরের কাগজ

৩৫ বছরের মধ্যে আইন পেশায় আসা উচিত: এটর্নি জেনারেল

এটর্নি জেনারেল আমিন উদ্দিন । ছবি: ভোরের কাগজ

৩৫বছরের মধ্যে আইন পেশায় আসা উচিত বলে মন্তব্য করেছেন এটর্নি জেনারেল আবু মো: আমিন উদ্দিন।

শনিবার (২৬ নভেম্বর)  ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, আদালতে আগের চেয়ে দ্রুত গতিতে মামলা নিষ্পত্তি হচ্ছে । দেশের বিরুদ্ধে যারা অপপ্রচার করছে তার জবাব দিতে হবে ।

[caption id="attachment_385744" align="aligncenter" width="1038"] ছবি: ভোরের কাগজ[/caption]

আইনজীবিদের বয়স নির্ধারণ নিয়ে তিনি বলেন, বুড়ো বয়সে এই পেশায় না এসে ছাত্র অবস্থায় মনস্থির করে ২৫-৩৫ এর মধ্যে আইন পেশায় আসতে হবে ।

ফেনী ইউনিভার্সিটি প্রাঙ্গনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী ইউনিভার্সিটির ভিসি এম এ জামাল উদ্দিন।

বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সাবেক সভাপতি এমএ ছাত্তার, সদস্য সচিব ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ , সুপ্রিম কোর্টের আইনজীবি মিনহাজ চৌধুরী , ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের প্রধান মনিরুজ্জামান শাহিন ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App