×

সারাদেশ

আলফাডাঙ্গায় আগুনে সর্বস্ব হারাল কৃষক পরিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ১১:১৭ এএম

আলফাডাঙ্গায় আগুনে সর্বস্ব হারাল কৃষক পরিবার

ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে শনিবার সর্বস্ব হারিয়েছে কৃষক পরিবার। ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গায় পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছে এক কৃষক পরিবার।

শনিবার (৩ ডিসেম্বর) উপজেলার চর বেলবানা গ্রামের কুবাদ মোল্যার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে আটটার দিকে কুবাদ মোল্যার বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে কোনো কিছু বুঝে ওঠার আগেই এ আগুন বসতঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে বাড়ির লোকজনের আর্তচিৎকারে গ্রামবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় বাড়ৈ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে বসতঘরের ভেতরে থাকা ৫০-৬০ মণ পাট ও ১০-১২ মণ ধানসহ ঘরের আসবাবপত্র এবং আশপাশের রান্নাঘরসহ কাচারি ঘর পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App