×

সারাদেশ

শ্বশুরবাড়ি যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ০৯:২৭ পিএম

শ্বশুরবাড়ি যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

ফাইল ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল আউয়াল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মুত্যু হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে দীঘিনালা-মেরুং সড়কের বেলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আউয়াল খাগড়াছড়ি জেলা সদরের মোল্লাপাড়া এলাকার নুরনবীর ছেলে।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ির বাসিন্দা আউয়াল মোটরসাইকেলযোগে দীঘিনালার ছোট মেরুং এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন জানান, কাঁধে গাছ বহনকারী এক ব্যক্তির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলচালকের। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রমেশ চাকমা বলেন,  আব্দুল আউয়াল হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন। তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App