×

সারাদেশ

কিশোরগঞ্জে মদপানে ৪ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০২:০৭ পিএম

কিশোরগঞ্জে মদপানে ৪ জনের মৃত্যু

ফাইল ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মদপান করে আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদকসহ চারজন মারা গেছেন।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস (৫৭), জহির রায়হান (৫৮) এবং ভাটি দোয়ারিয়া এলাকার বাসিন্দা ডাক্তার গোবিন্দ বিশ্বাসের (৪৫) মৃত্যু হয়।

এর আগে রবিবার রাতে মদ পানের পর উপজেলার একরামপুর গ্রামের বাসিন্দা শাজাহান মিয়া (৫২) নামে এক ড্রাইভারের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, কুলিয়ারচরে একটি মদের দোকান থেকে মদ্যপান করে তারা রোববার রাতে বাসায় যাওয়ার পর বমি করতে থাকে। পরে তাদের পরিবারের সদস্যরা রাতেই স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সোমবার সকালে একের পর এক তারা হাসপাতালে মারা যান। হাবিবুর রহমানকে মুমূর্ষু অবস্থায় রাতে ঢাকায় চিকিৎসার জন্য পাঠালে তিনি সেখানে লাইফসাপোর্টে আছেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, তারা মদ্যপান করে এর বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App