×

সারাদেশ

নীলফামারীতে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১১:৩৩ এএম

নীলফামারীতে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ছবি: সংগৃহীত

নীলফামারীতে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নীলফামারীতে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নীলফামারীর চিলাহাটিতে মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে চিলাহাটি রেলওয়ে স্টেশনে এ সংঘর্ষ ঘটে।

আহতদের মধ্যে রূপসা এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টার নাজমুল হক ও মিতালী এক্সপ্রেসের সহকারী লোকোমাস্টার মাজেদুর রহমানও রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুরে আলম সিদ্দিকি বলেন, ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট ও ডোমারের একটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। স্থানীয়রা বলছেন, খুলনাগামী রূপসা এক্সপ্রেস চিলাহাটি পয়েন্ট ছেড়ে কিছুটা সামনে এসেই মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়। রেলওয়ে পুলিশ কর্মকর্তা নেসারুজ্জামান জানান, মিতালী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এখনও চালু আছে। লোকোমাস্টার দুইজনই আহত হওয়ায় ইঞ্জিন বন্ধ করা যাচ্ছে না। আমরা ইঞ্জিন বন্ধ করতে চেষ্টা চালাচ্ছি। স্থানীয় অধিবাসী আপেল মাহমুদ বলেন, এ ঘটনায় দুইটি ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি। উদ্ধার অভিযান শেষ হলে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App