×

সারাদেশ

চৌদ্দগ্রামে ধানক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০৮:৩৪ পিএম

চৌদ্দগ্রামে ধানক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

চৌদ্দগ্রামে ধানক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

ছবি: ভোরের কাগজ

কুমিল্লার চৌদ্দগ্রামে মো. রাশেদ নামের এক অটোচালকের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। মো. রাশেদ উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মশিউর রহমানের ছেলে। তার বয়স ১৪-১৫ বছর। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভরঞ্জন চাকমা।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪টার সময় স্থানীয় লোকজন উজিরপুর ইউনিয়নের শামুকসার নামক স্থানে একটি ধানক্ষেতে অজ্ঞাতনামা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি সুরতহাল তৈরি করে থানায় নিয়ে আসি। মরদেহটির পেটে একটি গভীর ক্ষত রয়েছে। ধানক্ষেতের পাশেই রয়েছিল তার চালিত অটোরিক্সাটি। পরে জানতে পারি তার গ্রামের বাড়ি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে।

[caption id="attachment_399961" align="alignnone" width="1280"] ছবি: ভোরের কাগজ[/caption]

রাশেদের বাবা মশিউর রহমান বলেন, রাশেদ প্রতিদিনের মতো গত বুধবার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় আমরা সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তাকে পাইনাই। আজকে একটি লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে দেখি এটি আমার ছেলে রাশেদের লাশ। তাকে কে বা কাহারা হত্যা করেছে আমি কিছুই বলতে পারছি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App