×

সারাদেশ

কাপ্তাইয়ের পাহাড়ে দু’পক্ষের গোলাগুলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ১২:৫১ এএম

কাপ্তাইয়ের পাহাড়ে দু’পক্ষের গোলাগুলি

প্রতীকী ছবি

# গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার # জনমনে আতঙ্ক

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকাধীন (চন্দ্রঘোনা থানা থেকে আনুমানিক নয় কিলোমিটার দক্ষিণ-পূর্বে) গংগ্রীছড়া পাড়া এলাকায় জেএসএস (সন্তু) ও অজ্ঞাত পরিচয় সশস্ত্র দলের মধ্যে বুধবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটা থেকে গোলাগুলির ঘটনা ঘটে।

এর সংবাদ পেয়ে সেনা ও পুলিশের যৌথ টহল দল ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় লোকজনদের তথ্যের ভিত্তিতে যৌথ টহল দল ঘটনাস্থল এলাকায় তল্লাশি করে একজন অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে রাত আনুমানিক ১১টার সময় চন্দ্রঘোনা থানায় নিয়ে আসে। বর্তমানে ওই মরদেহ পুলিশের হেফাজতে আছে। পাশাপাশি মরদেহটি শনাক্তের কাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তদন্ত

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App