×

সারাদেশ

এক ঘণ্টা পর ঢাকামুখী ট্রেন চলাচল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০১:৫০ পিএম

এক ঘণ্টা পর ঢাকামুখী ট্রেন চলাচল শুরু

ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল এলাকায় ঢাকা-সিলেট রেললাইনে একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হবার ঘটনায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পরে ১১ টার দিকে উদ্ধারকারী ট্রেন এসে বিকল হওয়া ইঞ্জিনসহ ট্রেনটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুবাইল রেলওয়ে স্টেশনমাস্টার রাকিবুল ইসলাম।

স্টেশনমাস্টার রাকিবুল জানান, বিকল হয়ে যাওয়া ট্রেনের ইঞ্জিন সরিয়ে নেয়ার জন্য বেলা ১১টায় ঢাকা থেকে উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এরপর বিকল হওয়া ইঞ্জিনসহ ট্রেনটি টঙ্গী স্টেশন নেওয়া হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পুবাইল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, কিশোরগঞ্জ থেকে যাত্রী নিয়ে এগারোসিন্ধুর ট্রেনটি আজ সকালে ভৈরব-টঙ্গী হয়ে ঢাকায় যাচ্ছিল। যাওয়ার পথে ওই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে ট্রেনটি মাজুখান ও পুবাইলের মাঝামাঝি তালোটিয়া এলাকায় এসে থেমে যায়। এতে সকাল ১০টা থেকে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। তবে পাশের আরেকটি লাইন দিয়ে সিলেট বা কিশোরগঞ্জের ট্রেন চলাচল করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান

যাদুকাটায় ২৩ কোটি টাকা ভাগাভাগির অভিযোগ, বিশেষ অনুমতিতে একক নিয়ন্ত্রণ

যাদুকাটায় ২৩ কোটি টাকা ভাগাভাগির অভিযোগ, বিশেষ অনুমতিতে একক নিয়ন্ত্রণ

গাড়ির ধাক্কায় প্রাণ গেল ‌মোটরসাইকেল চালকের

গাড়ির ধাক্কায় প্রাণ গেল ‌মোটরসাইকেল চালকের

দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App