×

সারাদেশ

প্রাণনাশের হুমকি: ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৬ পিএম

প্রাণনাশের হুমকি: ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ছবি: ভোরের কাগজ

প্রাণনাশের হুমকি: ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ৯ নং উচাখিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে এক নারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রাণনাশের হুমকির প্রদান করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) উচাখিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরে বলেন, সংরক্ষিত ৩ নং ওয়ার্ড সদস্য রোকসানা খাতুন ৮ নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলামকে মোবাইল ফোনে ওই মহিলা সদস্য অকথ্য ভাষায় গালিগালাজ করেছে মর্মে অভিযোগ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে (ইউপি) এক বৈঠকে বিষয়টি রোকসানার জানতে চাইলে তিনি (রোকসানা) উত্তেজিত হয়ে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে অফিস থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সে ধারাল রাম দা নিয়ে এসে চেয়ারম্যানকে প্রাণনাশের চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন তাকে নিবৃত করে। এরপর সে ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে তার চুলের মুটি ধরে জুতা পেটা বসত বাড়িতে হামলা ও শ্লীলতাহানির মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

তিনি আরো বলেন, এই নারী সদস্য চিহ্নিত একজন মাদককারবারী। সেসব সময়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রাখে। তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন।

সংরক্ষিত মহিলা সদস্য রোকসানা খাতুন জানান, চেয়ারম্যান ডেকে নিয়ে বিভিন্ন প্রকল্পের কাজে স্বাক্ষর করতে বলে। পরে আমি অস্বীকৃতি জানালে এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে চেয়ারম্যান তার চুলের মুটি ধরে জুতা দিয়ে মারধর করে। পরে তিনি থানায় গিয়ে বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুল ইসলাম, মতিউর রহমান, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, তাসলিমা বেগম ও জেসমিন আরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সংসদে অর্থমন্ত্রী নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App