×

সারাদেশ

ঝিকরগাছা কেন্দ্রীয় সমবায় সমিতির কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৩ পিএম

ঝিকরগাছা কেন্দ্রীয় সমবায় সমিতির কমিটি গঠন

ঝিকরগাছা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি সাইফুল ইসলাম। ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত ঝিকরগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষিপুর কেএসএস লিমিটেড এর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামকে সভাপতি করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেছেন উপজেলা ইউসিসিএ লিমিটেড। কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শুকুরখোলা কেএসএস লিঃ এর প্রতিনিধি এম কবির উদ্দীন।

সদস্য নির্বাচিত হয়েছেন মানিকালী পূর্ব কেএস লিঃ এর প্রতিনিধি শরিফুল ইসলাম, আশিংড়ী কেএসএস এর প্রতিনিধি মোমিনুর রহমান, মাগুরা কেএসএস এর প্রতিনিধি নওশের আলী, সেকেন্দারকাঠি কেএসএস এর প্রতিনিধি কবির হোসেন, কাগমারী কেএসএস এর প্রতিনিধি ইকরামুল ইসলাম ও কলাগাছি এমএসএস এর প্রতিনিধি ছানোয়ারা বেগম।

বৃহস্পতিবার দুপুরে আগামী ৩ বছরের জন্য এই কমিটি ঘোষনা করেন, উপজেলা ইউসিসিএ লিমিটেড এর সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মোঃ ছালাউদ্দিনসহ ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App