×

সারাদেশ

ঘাটাইলে আ.লীগের কমিটি, একাংশের বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৪ পিএম

ঘাটাইলে আ.লীগের কমিটি, একাংশের বিক্ষোভ

ফাইল ছবি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে টায়ার দিয়ে অগ্নি সংযোগ করে অবরোধ করেছে উপজেলা পদবঞ্চিত আওয়ামী লীগের একাংশ।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঘাটাইল উপজেলা শিক্ষক সমিতিতে সংবাদ সম্মেলন শেষে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ করে টায়ার দিয়ে অগ্নিসংযোগ করে।

সংবাদ সম্মেলনে ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাজাহান বলেন, গত ২৮ জানুয়ারি ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। কিন্তু ওই কমিটিতে জামাত-বিএনপি ও দেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যাক্তিদের স্থান দেয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু। এ অবৈধ কমিটি বাতিল না করলে সামনে মার্চের ২০ তারিখে নতুন সম্মেলন করে তারা নতুন কমিটি দিবে বলে হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি ও লোকেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিলন মিয়া প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষ করে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও টায়ার দিয়ে অগ্নি সংযোগ করে প্রায় আধা ঘণ্টার মতো বন্ধ রাখে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App