×

সারাদেশ

বসতঘর থেকে কৃষকের আগুনে পোড়া লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০২:৫৮ পিএম

বসতঘর থেকে কৃষকের আগুনে পোড়া লাশ উদ্ধার

ছবি: ভোরের কাগজ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় রাতের আধাঁরে বসতঘরে আগুন লেগে সাইদুল ইসলাম (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১ মার্চ) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

মৃত সাইদুল উপজেলার ভবানীপুর ইউনিয়নের জয়পুর উরপা এলাকার চান মিয়ার ছেলে।

স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হযরত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাত তিনটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে, এটি আমাদের কেউ জানায়নি। আজ সকালে উপজেলা নির্বাহী অফিসার আগুন লাগার ঘটনা আমাদের অবহিত করেন। পরে আমরা ঘটনাস্থল গিয়ে সেখান থেকে নিহতের পুড়ে যাওয়া কঙ্কাল উদ্বার করে পুলিশের কাছে হস্তান্তর করি। তাৎক্ষণিক আগুন লাগার বিষয় আমাদের জানালে হয়তোবা এমন দুর্ঘটনা ঘটতো না।

আগুনের সূত্রপাত প্রসঙ্গে তিনি বলেন, তার ঘরে বিদ্যুতের সংযোগ আর একটি গ্যাসের সিলিন্ডার ছিলো হয়তোবা এ দুটির একটি থেকে আগুন লাগতে পারে।

ফুলবাড়ীয়া থানার সেকেন্ড অফিসার শাহীনুল ইসলাম বলেন, নিহত ব্যক্তি ঐ ঘরে একা থাকতেন বলে জানতে পেরেছি। তার মানসিক সমস্যা ছিল। ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে আমাদের নিকট হস্তান্তর করে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App