×

সারাদেশ

নেত্রকোণায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৮:২৩ পিএম

নেত্রকোণায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছবি: সংগৃহীত

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ফসলের মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে রেহান মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের হেলুচিয়া গ্রামে মৃত রজব আলীর ছেলে রেহান মিয়া

মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল ৫টার দিকে বোরো ধানের ক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টিপাত চলাকালে হঠাৎ বজ্রপাতে রেহান মিয়া মাটিতে লুঠিয়ে পড়লে আশপাশের লোকজন আশংকাজনক অবস্থায় দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে লাশ দাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App