×

সারাদেশ

তারাগঞ্জে ট্রলি ও ট্রাক্টর আতঙ্কে পথচারীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১১:২৭ এএম

তারাগঞ্জে ট্রলি ও ট্রাক্টর আতঙ্কে পথচারীরা

ছবি: সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জে ইট, বালু ও মাটি বহনকারী অবৈধ ট্রলি ও ট্রাক্টরের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অকালেই ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। কাউকে আবার সারাজীবনের মতো বরণ করতে হচ্ছে পঙ্গুত্ব।

এছাড়া এগুলোর বিকট শব্দের কারণে হচ্ছে শব্দদূষণও। ফলে পথচারীসহ জনসাধারণকে সার্বক্ষণিক আতঙ্কের মধ্যে চলাচল করতে হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, ট্রলি ও ট্রাক্টর চলাচলের সময় উচ্চমাত্রায় শব্দের কারণে অতিমাত্রায় শব্দদূষণ হয়। যে কারণে সরকার ২০১০ সালে সারাদেশে পাকা সড়কগুলোতে সব ধরনের ট্রলি ও ট্রাক্টর চলাচল অবৈধ ঘোষণা করে।

ট্রাক্টর মালিক সামসুল ও রেজা মিয়া বলেন, ট্রাক্টর মূলত কৃষি কাজের জন্য ব্যবহার করা হয়। তবে চাষাবাদের মৌসুম শেষ হলে ট্রাক্টরের আর কোনো প্রয়োজন থাকে না। তাই অনেকেই ট্রাক্টর দিয়ে ইট, বালু, মাটি আনা-নেয়ার কাজ করেন। সেজন্য আমরাও করি। এটা অবৈধ কিছু না।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া বলেন, সড়কে ট্রাক্টরের চলাচল কিংবা পণ্যসামগ্রী বহনের অনুমতি নেই। মূলত এগুলো কৃষি কাজে ব্যবহার করা উচিত। তবে এগুলো কৃষিকাজ বাদ দিয়ে অন্য কাজ করে কিনা তা আমার জানা নেই। যদি এমন হয়ে থাকে তাহলে খুব শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App