×

সারাদেশ

কবিরহাটের মেয়রের ইফতার পৌঁছে দেয়ার ছবি ফেসবুকে ভাইরাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ০৮:৫৫ পিএম

কবিরহাটের মেয়রের ইফতার পৌঁছে দেয়ার ছবি ফেসবুকে ভাইরাল

ছবি: ভোরের কাগজ

ছবিতে হাস্যোজ্জ্বল যে মানুষকে ইফতার নিয়ে পথচারীদের কাছে দেখা যাচ্ছে, তার পরিচয় নোয়াখালী জেলার কবিরহাটের মেয়র জহিরুল হক রায়হান। প্রতিদিন দুই শতাধিক সাধারণ মানুষের হাতে ইফতার পৌঁছে দিচ্ছেন তিনি। তার এই ইফতার পৌঁছে দেয়ার ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

পবিত্র রমজান মাসের শুরু থেকেই প্রতিদিন দুই শ’ পথচারীকে ইফতার করান তিনি। গরিব, রিকশাচালক, দিনমজুর ও পথচারীদের নিয়ে কবিরহাট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইফতার করেন।

রিকশাচালক মো. হোসেন বলেন, প্রায়ই রাস্তায় ওপর ইফতার দিচ্ছেন মেয়র, ইফতার পেয়ে গরিব মানুষ সবাই তার জন্য দোয়া করি ও তার কাজে আমরা সবাই খুশি।

আগামী রোজার দিনগুলোতে এইভাবে ইফতার বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র রায়হান। এসব ইফতার বিতরণে সহযোগিতা করছেন উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App