×

সারাদেশ

রাজশাহীগামী ধূমকেতু দিয়ে রেলে ঈদযাত্রা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৯:৩৯ পিএম

রাজশাহীগামী ধূমকেতু দিয়ে রেলে ঈদযাত্রা শুরু

ছবি: সংগৃহীত

রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে রেলপথে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে প্লাটফর্মে প্রবেশ করছেন টিকিটধারীরা। যাদের টিকিট নেই, তাদের প্লাটফর্মে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

প্লাটফর্মে প্রবেশের আগে প্রথমবারের মতো নির্মাণ করা হয়েছে বাঁশের গেট। এতে পাঁচজন টিটিই যাত্রীদের টিকিট ও এনআইডি চেক করছেন। তাদের কাজে সহায়তা করছেন রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

দ্বিতীয় চেকিং হয় টিকিট কাউন্টারের সামনের অংশে, সেখানে রয়েছে তিনটি গেট। সবশেষে মেইন গেটে প্রবেশপথে সন্দেহভাজনদের তৃতীয় চেকিং করা হচ্ছে।

পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন ব্যবহার করে টিকিট চেকিং ও এনআইডি মিলিয়ে দেখার কাজটি অতি দ্রুত করছেন টিটিইরা। তাদের এই কাজে সর্বোচ্চ ১০-২০ সেকেন্ড সময় লাগছে। এমনই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যাত্রীদের প্রবেশ করতে দেয়া হয় প্লাটফর্মে।

ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান বলেন, স্টেশনে প্রবেশের জন্য একজন যাত্রীকে কয়েক স্তরের চেকিং সম্পন্ন করতে হচ্ছে। যারা সত্যিকারের টিকিটের যাত্রী তাদের কোনো অসুবিধা হচ্ছে না। যারা বিভিন্ন মাধ্যম থেকে টিকিট সংগ্রহ করেছেন, তারা হয়তো অসুবিধায় পড়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App