×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে তীব্র শিলাবৃষ্টি, ধানের ক্ষতির শঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০৭:০৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে তীব্র শিলাবৃষ্টি, ধানের ক্ষতির শঙ্কা

বৃষ্টির সঙ্গে তীব্র শিলাপাত। ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জে তীব্র শিলাবৃষ্টি, ধানের ক্ষতির শঙ্কা

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জে তীব্র শিলাবৃষ্টি, ধানের ক্ষতির শঙ্কা

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নাচোলে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়ে চলে প্রায় ১৫ মিনিট ধরে। বৃষ্টির সঙ্গে শিলা পড়ায় ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

নাচোল উপজেলার সূর্যপুর মোড় এলাকার তরিকুল ইসলাম বলেন, জমিতে পাকা ইরি ধান রয়েছে। তাই শিলাবৃষ্টি দেখে অনেক ভয়ে ছিলাম। তুলনামূলক শিলাবৃষ্টির আকার অনেক ছোট। তবে এখন ধান কাটার মৌসুম। এ সময়ে ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

[caption id="attachment_425688" align="aligncenter" width="854"] ছবি: ভোরের কাগজ[/caption]

শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাসিন্দা এসএম আল আমিন জুয়েল জানান, বিকেলে হঠাৎ চরাঞ্চলে শিলাবৃষ্টি শুরু হয়। বর্তমানে মাঠজুড়ে শুধু ইরি ধানের আবাদ। নারায়ণপুর ও পাঁকা ইউনিয়নের কৃষকের ধানের ক্ষতি হয়েছে। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনার দাবি জানান তিনি।

[caption id="attachment_425689" align="aligncenter" width="854"] ছবি: ভোরের কাগজ[/caption]

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার বলেন, জেলার অন্য উপজেলায় শুধু বৃষ্টি হলেও নাচোল ও শিবগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। তবে ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। রিপোর্ট পেলে ক্ষতির পরিমাণ জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App