×

সারাদেশ

সিংগাইরে মোটরসাইকেল কেড়ে নিল যুবকের প্রাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০২:৩০ পিএম

সিংগাইরে মোটরসাইকেল কেড়ে নিল যুবকের প্রাণ

ছবি: মাসুম বাদশাহ সিংগাইর (মানিকগঞ্জ)

শ্বশুরবাড়ির উপহার পাওয়া মোটরসাইকেলে কেড়ে নিল যুবকের প্রাণ। মরণ ফাঁদ খ্যাত হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারান তিনি।

শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবক উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের মো. হাসান মিয়ার ছেলে মাহিম (২১)।

জানা যায়, মাহিম সাত মাস আগে বিয়ে করে শশুর বাড়ি থেকে প্রাপ্ত মোটরসাইকেলটি প্রায়ই বেপরোয়া গতিতে সড়কে চালাতেন। শুক্রবার রাতেও ফাঁকা রাস্তায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়ে সিংগাইর সদরের দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে বেপরোয়া গতির কারণে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পিলারের সাথে লেগে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারে বইছে শোকের মাতম।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App