×

সারাদেশ

পাথরঘাটা বজ্রপাতে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৪:৪৫ পিএম

পাথরঘাটা বজ্রপাতে নিহত ১

ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় খলিলুর রহমান মৃধা (৫৫) নামক এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খলিলের বাবার নাম লেহাজউদ্দিন মৃধা।

জানা গেছে, ঘটনার সময় সে বাড়ি থেকে মাত্র ৯শ গজ দূরের মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। বজ্রপাতে নিহত খলিলুর রহমান মৃধার দুই ছেলের মধ্যে বড় ছেলে আলমগীর বর্তমানে সৌদি প্রবাসে রয়েছেন।

তাফালবাড়িয়া গ্রাম নিবাসী সমাজসেবক কামাল হোসেন কুদ্দুস মিয়া বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে মাত্র ৯'শ গজ দূরের মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যায় খলিল মৃধা। এর আগে সে জমিজমা সংক্রান্ত একটি ঘটনা নিয়ে খলিফারহাট হাই স্কুলে প্রায় ৩ ঘন্টা বৈঠকে অবস্থান করে। বিষয়টি খুবই দুঃখজনক।

তার আকস্মিক মৃত্যুতে পরিবারে এবং এলাকায় শোকের ছায়া নেমেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App