×

সারাদেশ

গলায় রশি দিয়ে আ.লীগ নেতার আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ১২:২৩ পিএম

গলায় রশি দিয়ে আ.লীগ নেতার আত্মহত্যা

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার পাটকেলঘাটায় গলায় রশি দিয়ে আব্দুল করিম খোকন (৮০) নামে এক আওয়ামী লীগ নেতা আত্মহত্যা করেছে। বুধবার (৩ মে) ভোর রাতে সে নিজের ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্মহননের ঘটনা ঘটায়।

নিহত ওই আওয়ামী লীগ নেতা কুমিরা ইউনিয়নে গৌরিপুর এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন। ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক ছিলেন বলে জানা গেছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, আব্দুল করিম কিছুদিন আগে প্রোস্টেট গ্লান্ড অপারেশেন করায়। সেই থেকে শারীরিকভাবে অসুস্থ ছিল তিনি। অসুস্থতা যন্ত্রণা সইতে না পেরে রাতের কোন একসময়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে তিনি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি : সড়কমন্ত্রী

নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি : সড়কমন্ত্রী

ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রার বদলি

ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রার বদলি

শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App