×

সারাদেশ

চৌগাছায় ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৫:০০ পিএম

চৌগাছায় ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

ছবি: ভোরের কাগজ

চৌগাছায় ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবন কমিউনিটি ক্লিনিককে জাতিসংঘ ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দেয়ায় যশোরের চৌগাছা উপজেলায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মে) বেলা ১১টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে শহরে এ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসবকলীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল করিম, হাসান রেজা, এইচএম ফিরোজ, পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সুমন প্রমুখ। বর্ণাঢ্য শোভাযাত্রাটি পিকআপভ্যানে ব্যান্ড পার্টি, মোটরসাইকেল ও পায়ে হেঁটে অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি উপজেলা স্বেচ্ছাসেবক লীগও অংশগ্রহণ করে। শহরের মৃধাপাড়া মহিলা কলেজ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন ইটু, যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সুমন। এছাড়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল করিম, হাসান রেজা, এইচএম ফিরোজ, পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমাস বিপুলসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App