×

সারাদেশ

মিরসরাইয়ে ৯ ফার্মেসি মালিককে জেল-জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৭:৫৫ পিএম

মিরসরাইয়ে ৯ ফার্মেসি মালিককে জেল-জরিমানা

ছবি: মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি নিয়ম বহির্ভূত ভাবে প্রেসক্রিপশন ও ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে মিরসরাই উপজেলায় ৯টি ফার্মেসি মালিককে ১ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় এবং তপন কান্তি নাথ নামে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (৩১ মে) উপজেলার বিভিন্ন বাজারের ফার্মেসিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। চট্টগ্রাম জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তর এতে সহায়তা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মিজানুর রহমান ও চট্টগ্রাম জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তর সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, উপজেলা সদরের রিমা মেডিকেল হল, চিশতিয়া মেডিকেল হল, মীর মেডিসিন হল, আলিফ মেডিকেল হল, জাহেদা মেডিকেল হল, এছাড়াও উপজেলা মস্তাননগর এলাকায় পপুলার মেডিকেল হল, ফাহাদ মেডিকেল হল, মেসার্স তবারুক মেডিকেল, মেসার্স মস্তাননগর মেডিকেল হল এসব ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি নিয়ম বহির্ভূতভাবে প্রেসক্রিপশন ও ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে এই জরিমানা আদায় করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ

এএফপির প্রতিবেদন গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ

সরকারি দলের পক্ষে সমর্থনের অভিযোগ, ৯ কর্মকর্তাকে প্রত্যাহার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সরকারি দলের পক্ষে সমর্থনের অভিযোগ, ৯ কর্মকর্তাকে প্রত্যাহার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শুরু হয়েছে ভোটগ্রহণ, লড়াইয়ে ৫ প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শুরু হয়েছে ভোটগ্রহণ, লড়াইয়ে ৫ প্রার্থী

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

১ নম্বর সতর্কতা ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App