×

সারাদেশ

তালায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০৩:০৫ পিএম

তালায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

ছবি: ভোরের কাগজ

তালায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

ছবি: ভোরের কাগজ

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালীতে বিষাক্ত সাপের কামড়ের ১৩ দিন পর হাবিবুর রহমান(২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৪জুন) ভোর রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত হাবিবুর উপজেলার খলিষখালী ইউনিয়ের হাজরাপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত দলিল উদ্দীন মোড়লের ছেলে।

নিহতের বড় ভাই জিল্লুর রহমান জানায়, ছোট ভাই হাবিবুর রহমান বাড়ির মুরগির ফার্মের তদারকি করত। গত রবিবার (২১ মে) বেলা ১১টার দিকে ফার্মে কাজ করার সময় তাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পরে সিবি হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। ওই সময় থেকে লাইফ সার্পোটে ছিল। কয়েকদিন আগে তার অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আজ রবিবার ভোর রাতের দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে সে স্ত্রী ও শিশু কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। খলিষখালী ইউপি চেয়ারম্যান মোল্যা সাব্বির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাবিবুরের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে বাঁচানোর জন্য পরিবারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। আজ জোহর নামাজের পর মরহুমের জানাজা নামাজ শেষে হাজরাপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিচারের দাবি ১১ দলীয় ঐক্যের এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে

নাহিদ ইসলাম এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App