×

সারাদেশ

মিরসরাইয়ে কৃষি জমিতে নির্মিতব্য ভবন গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৮:১৭ পিএম

মিরসরাইয়ে কৃষি জমিতে নির্মিতব্য ভবন গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত

ছবি: ভোরের কাগজ

মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নে কৃষি জমিতে অনুমতি ব্যাতিরেকে মাটি ভরাট করে নির্মিতব্য একটি ভবন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে খৈয়াছড়া ঝর্ণা রোডের মুখে নির্মিতব্য ওই রিসোর্টে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা মো. মিজানুর রহমান।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জানান, পূর্ব মঘাদিয়া মৌজাধীন খৈয়াছড়া ঝর্ণা রোডের মুখে অবৈধভাবে রিসোর্ট নির্মাণের কাজ চলছে জানতে পেরে সরেজমিন পরিদর্শন করে উক্ত জায়গার মালিককে এ ব্যাপারে সতর্ক করা হয়।

নির্মাণকাজ বন্ধ রাখার জন্য জমির মালিককে বলা হয়েছিলো। কিন্তু তিনি তা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যান। পরবর্তীতে ফসলী জমি রক্ষায় তার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনায় মিরসরাই থানা পুলিশ এবং আনসার বাহিনী সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App