×

সারাদেশ

মিরসরাইয়ে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে মাটি বিক্রি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০৮:৪৬ পিএম

মিরসরাইয়ে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে মাটি বিক্রি

ছবি: ভোরের কাগজ

২ জনকে কারাদন্ড ১ জনকে জরিমানা

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে উপকূলীয় বনের সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে মাটি কাটার সময় তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৬ জুন) রাত ১১টায় ইছাখালী ইউনিয়নের টেকের চর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মিজানুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে মাছের প্রজেক্ট করার উদ্দেশ্য অবৈধ ভাবে গাছ কেটে ও এক্সকেভেটর দিয়ে মাটি কাটার সময় মো. ইয়াছিনকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মো. রিপনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও মো. বাবুলকে ৩ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। মো. বাবুল টাকা পরিশোধ না করায় তাকেও কারাগারে পাঠানো হয়। তারা ঠিকাদারি প্রতিষ্ঠান খোকন এন্টার প্রাইজের হয়ে কাজ করছে বলে জানা গেছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App