×

সারাদেশ

বীরমুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ০২:০৭ পিএম

বীরমুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছবি: ভোরের কাগজ

ভোলা-২ আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধকালীন ভোলা জেলার কমান্ডার মো. সিদ্দিকুর রহমান (৭৯) ওরফে হাই কমান্ড সিদ্দিক ৯ জুন, শুক্রবার বেলা ১১টায় বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন। এ সময় তিনি ঢাকা তার ছোট ছেলের বাসায় ছিলেন।

১০ জুন, শনিবার সকাল ৯টায় ভোলা বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে জানাযা সম্পন্ন হয়েছে। এর পর উপজেলার দেউলা ইউনিয়নের মজম বাজারে বেলা ১১টায় জানাযার নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে সমাধি করা হয়।

মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণীগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন আওয়ামীলীগের প্রবীণ নেতা আলহাজ তোফায়েল আহমেদ এমপি, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহি অফিসার মো. মুন্নী ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া প্রমূখ সহ ভোলা মুক্তিযোদ্ধা সংসদ ও বোরহানউদ্দিন মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

উল্লেখ্য, মো. সিদ্দিকুর রহমান ১৯৪৪ সালের ১৪ ডিসেম্বর বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের বড়পাতা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App