×

সারাদেশ

মিরসরাইয়ে গাঁজা-ফেন্সিডিল সহ গ্রেপ্তার ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৫:৫৬ পিএম

মিরসরাইয়ে গাঁজা-ফেন্সিডিল সহ গ্রেপ্তার ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে অভিযান চালিয়ে পৃথক অভিযানে ১৪ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেন্সিডিল সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে সোমবার (১২ জুন) সকালে যাত্রীবাহি এসি বাস গ্রীনলাইন পরিবহন থেকে দুইজন ও যাত্রীবাহি বাস সিডিএম ট্রাভেলস থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-মিরসরাই উপজেলার ১-নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে মো. পারভেজ উদ্দিন (৩০), একই ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. সাহাব উদ্দিন প্রকাশ সাদ্দাম (২৯) ও টেকনাফ থানায় রোহিঙ্গা শরনার্থী শিবিরের মোছনী রেজিষ্ট্রার্ড ক্যাম্পের রেদোয়ানের ছেলে রহমত উল্লাহ (১৯)। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে মিরসরাই পৌর সদরে মহাসড়কে চট্টগ্রামমুখী বিভিন্ন গণপরিবহনে অভিযান পরিচালনা করা হয়। এসময় সকাল পৌনে ৮টায় যাত্রীবাহি এসি বাস গ্রীনলাইন (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৪৪০১) তল্লাশী করে ৭ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেন্সিডিল সহ মো. পারভেজ উদ্দিন ও মো. সাহাব উদ্দিন গ্রেপ্তার করা হয়। সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামগামী যাত্রীবাহি বাস সিডিএম ট্রাভেল্স (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-৪৮৩৫) তল্লাশী করে ৭ কেজি গাঁজা সহ রহমত উল্লাহ (১৯) কে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ১৪ কেজি গাঁজার বাজার মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা ও ৩০টি ফেন্সিডিলের মূল্য ৩০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিবাদ

শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিবাদ

বস্তি থেকে শহরে দুই বাড়ির মালিক

বস্তি থেকে শহরে দুই বাড়ির মালিক

বিয়েতে মাকে আমন্ত্রণ না করায় কর্মীকে বরখাস্ত করলেন সিইও

বিয়েতে মাকে আমন্ত্রণ না করায় কর্মীকে বরখাস্ত করলেন সিইও

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App