×

সারাদেশ

আলফাডাঙ্গায় পৌর বাজারের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ১১:১৭ এএম

আলফাডাঙ্গায় পৌর বাজারের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

ফরিদপুরের আলফাডাঙ্গায় দৃষ্টিনন্দন পৌর সভা গড়তে পৌর বাজার এলাকায় সবজি ও মাছ বাজারের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকালের দিকে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মো. আলী আকসাদ ঝন্টু। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, পৌর কর্মকর্তা মেহেদী হাসান, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. হারুনার রশীদসহ পৌর কাউন্সিলবৃন্দ।

এবিষয়ে আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু ভোরের কাগজকে বলেন, ‘নান্দনিক পৌরসভা গড়তে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২০২২-২০২৩ অর্থ বছরের আওতায় ১ কোটি ৬ লক্ষ ২৭ হাজার ২৮১ টাকা ব্যয়ে পৌর সবজি ও মাছ বাজারের ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। ভবনটি নির্মাণের মধ্য দিয়ে সবজি ও মাছ ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি হ্রাস পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

ইরানের ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির

ইরানের ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির

আওয়ামী লীগের পক্ষে এআই দিয়ে ভুয়া সংবাদ

আওয়ামী লীগের পক্ষে এআই দিয়ে ভুয়া সংবাদ

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App