×

সারাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০৩:১৪ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগর বজ্রপাতে শ্রীনিবাস বৈদ্য অঙ্কুর(২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার রমজান ইউনিয়নের চাঁদখালী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ওই যুবক চাঁদখালী গ্রামের পরিমল বৈদ্যের একমাত্র ছেলে।

রমজান ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আব্দুল মাজেদ জানান, শ্রীনিবাস বৈদ্য অঙ্কুর তার বাবা, স্ত্রী ও এক বছর বয়সের শিশু সন্তানকে নিয়ে সকাল ১০টার দিকে বিলের মধ্য দিয়ে শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী গ্রাম জেলেখালী যাচ্ছিল। স্ত্রী ও বাবা একটু সামনে হেটে যাচ্ছিল আর শ্রীনিবাস কিছুটা পিছনে ছিল এসময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। আহত তার বাবা ও স্ত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল, আকস্মিকভাবে ব্রজপাতে শ্রীনিবাসের মৃত্যু হয়েছে। তবে সাথে থাকা অন্যরা সুস্থ আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App