×

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে হাত-পা বাঁধা যুবকের লাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ০৭:২৬ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে হাত-পা বাঁধা যুবকের লাশ
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আশিক এলাহী (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার হাত-পা বাঁধা অবস্থায় ছিল। সোমবার (২৬ জুন) সকাল ৭টার দিকে উখিয়ার বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের এইচ/৫৯ ব্লক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক উখিয়ার ১১ নম্বর ক্যাম্পের সি/৭ ব্লকের শহিদুল হকের ছেলে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পে হাত-পা বাঁধা আবস্থাতে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। তবে কে বা কারা হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। হত্যার রহস্য বের করতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App