×

সারাদেশ

স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ের দাবি, আত্মহত্যার হুমকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০২:৩৬ পিএম

স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ের দাবি, আত্মহত্যার হুমকি

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে প্রেমিক উদয় পোদ্দারের (৩২) বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে ২৮ বছর বয়সী এক নারী। এমনকি বিয়ে না করলে প্রেমিকের বাড়িতেই আত্মহত্যার হুমকি দিয়ে যাচ্ছেন তিনি।

উদয় পোদ্দার সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সুবর্ণসাড়া হিন্দুপাড়া গ্রামের উত্তম পোদ্দারের ছেলে।

অনশন করা ওই নারী বলেন, উদয় বিয়ের আশ্বাস দিয়ে তিন বছর ধরে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। এমনকি আমার আগের স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করেছে। আমার সংসার ভেঙে দিয়েছে। বিয়ে করবে বলে বিভিন্ন সময় আমার কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা ও সোনার গহনা নিয়েছে। এখন আমার সঙ্গে যোগাযোগ করছে না। তাই আমি তার বাড়িতে এসেছি। এখন তার মা-বাবা আমার কাছে আরো ১০ লাখ টাকা ও ১০ ভরি সোনা যৌতুক বাবদ দাবি করছে। আমি এগুলো যদি না দিতে পারি তাহলে উদয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না বলেছে। আর উদয় যদি আমাকে না বিয়ে করে তাহলে আমি আত্মহত্যা করবো।

যৌতুকের দাবি অস্বীকার করে উদয়ের বাবা উত্তম পোদ্দার বলেন, মেয়েটি রবিবার দুপুরের দিকে আমার বাড়িতে এসেছে। তবে আমি কোনো যৌতুক দাবি করিনি। গত রাতে থানা থেকে পুলিশ এসে সামাজিকভাবে বসে মীমাংসা করতে বলে দিয়েছে। আমি সেই ব্যবস্থা নিচ্ছিলাম। কিন্তু আমার পক্ষে এই মেয়েকে ছেলের সঙ্গে বিয়ে দেয়া সম্ভব নয়। তাতে যা হয় হবে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) আহসানুজ্জামান বলেন, বিয়ের দাবিতে অনশনের বিষয়টি জানার পর রাতে ওই বাড়িতে গিয়েছিলাম। মেয়ে ও ছেলের পরিবারের মৌখিক জবানবন্দি নিয়ে এসেছি। ছেলের বাবা আমাকে বলেছিল মেয়ের অভিভাবকদের সঙ্গে কথা বলে আজ বিয়ের ব্যবস্থা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App