×

সারাদেশ

সিইউএফএল বন্ধ ৯ মাস, দৈনিক ক্ষতি ৩ কোটি টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ১০:০৯ এএম

সিইউএফএল বন্ধ ৯ মাস, দৈনিক ক্ষতি ৩ কোটি টাকা

চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি। ছবি: আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় গ্যাস সংকটে ৯ মাস ধরে বন্ধ রয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল)। কারখানাটি চালু থাকলে দৈনিক ১ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া ও ১১'শ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম। তা করতে না পারায় দৈনিক প্রায় ৩ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিইউএফএল সূত্রে জানা যায়, গত বছরের ২২ নভেম্বর থেকে কারখানার বয়লারে আগুন লাগার পর থেকে সিইউএফএলের ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর মেরামত করে আবার উৎপাদনে গেলেও গত ৫ মে থেকে গ্যাস সংকটের কারণে কারখানা বন্ধ হয়ে যায়। এছাড়াও কারখানায় ক্যাটালিস্ট রিডাকশন কাজ শেষ হয়েছে। কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করতে এক মাসের জন্য নিরবচ্ছিন্নভাবে ৪২ এমএমসিএফডি গ্যাস প্রয়োজন। কিন্তু কারখানায় গ্যাস সরবারাহ বন্ধ থাকায় ক্যাটালিস্ট রিডেকশনের কাজটি শেষ হয়নি।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, গত বছরের নভেম্বরের ২২ তারিখ থেকে কারখানার যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটে ৯ মাস বন্ধ রয়েছে। এতে দৈনিক প্রায় ৩ কোটি টাকা ক্ষতি হচ্ছে। বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েও বিষটির সমাধান পাচ্ছি না। এতে রিডাকশনের গুণগত মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ফলে কারখানাটি দীর্ঘ মেয়াদি ঝুঁকি এবং বিপুল পরিমাণের আর্থিক ক্ষতিসহ সার উৎপাদনের উপযোগিতা বিনষ্ট হবে।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, সার কারখানায় গ্যাস সরবারাহের বিষয়ে সরকার এবং বিসিআইসি থেকে নির্দিষ্ট বরাদ্দ রয়েছে। সে অনুযায়ী সিইউএফএলে গ্যাস সরবারাহের নির্দেশ আসলে গ্যাস দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App