×

সারাদেশ

শালিখায় গৃহবধূ ধর্ষণ: থানায় মামলা, গ্রেপ্তার ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১০:৩৪ পিএম

শালিখায় গৃহবধূ ধর্ষণ: থানায় মামলা, গ্রেপ্তার ২

শালিখা থানা, মাগুরা। ফাইল ছবি

মাগুরার শালিখা উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শালিখা উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা ওই গৃহবধূ সোমবার (২৪ জুলাই) সকালে থানায় এ মামলা দায়ের করলে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগীর মেডিকেল প্রতিবেদনের পরীক্ষার জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠিয়েছে ও আসামিদেরকে আদালতে পাঠিয়েছেন।

মামলার সূত্র জানায়, গত সোমবার (১৭ জুলাই) মধ্যরাতে শালিখা উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের ওই গৃহবধূ ব্যক্তিগত প্রয়োজনে ঘর থেকে বের হন। এসময় একই গ্রামের মৃত শান্তি রাম বিশ্বাসের ছেলে বাসুদেব কুমার বিশ্বাস (৫১) ও পার্শ্ববর্তী দক্ষিণ শরুশুনা গ্রামের ছায়েন মোল্যার ছেলে জরিপ হোসেন (৪৮) দুজন মিলে ওই গৃহবধূকে জাপ্টে ধরে জোরপূর্বক যৌনসঙ্গম করেন। এ ঘটনায় ওই গৃহবধূ পুরো ঘটনা পরিবারের লোকজনকে জানালে তারা সকালে শালিখা থানায় একটি মামলা দায়ের করেন। শালিখা থানা পুলিশ মামলাটি আমলে নিয়ে দ্রুতগতিতে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে গৃহবধূর দায়ের করা মামলা আমলে নিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App