×

সারাদেশ

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় পল্লী চিকিৎসক আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৫:৫৫ পিএম

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় পল্লী চিকিৎসক আহত

ফাইল ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় শিকার হয়ে আহত হয়েছেন পল্লী চিকিৎসক (প্রাণী) ফিরোজ শেখ (৪২) নামে এক ব্যক্তি।

হামলা শিকার হওয়া ফিরোজ উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের (উত্তর চরনারানদিয়া) ইউপি সদস্য মো. আজগর আলীর আপন ছোট ভাই।

জানা যায়, ফিরোজ শেখ বুধবার সন্ধ্যায় স্থানীয় বাঁশতলা বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই এলাকার মুরাদ শেখের বাড়ির নিকট পৌঁছালে ২০-২৫ জনের একদল দূর্বৃত্ত তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলা শেষে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের বলেন, ‘আমরা বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে আমরা তৎপর রয়েছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App